ডেস্ক রিপোর্টার,২০ মে।
প্রথম দিনে দাপট দেখালো ত্রিপুরা স্পোর্টস স্কুলের আথলিটরা । রাজ্য অস্মিতা সিটি লিগ অ্যাটলেটিকস আসরে। বাধারঘাটের দেব ভক্তি সিন্থেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম দিনের খেলা। তাতে অনূর্ধ্ব ১৭ বালিকাদের তিন হাজার মিটার দৌড়ে প্রথম ত্রিপুরা স্পোর্টস স্কুলের সৃজিতা দাস, শটপটে পশ্চিম জেলার দেবযানী দত্ত, ১০০ মিটার স্প্রিন্ট ত্রিপুরা স্পোর্টস স্কুলের সুস্মিতা দাস, অনূর্ধ্ব১৪ বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টে ত্রিপুরা স্পোর্ট স্কুলের কাকলি দেবনাথ এবং শটপটে পশ্চিম জেলার দেবশ্রী দাস প্রথম স্থান দখল করে। সুস্মিতা এবং কাকলি সেরা দৌড়বিদের সম্মান পেয়েছে। দশরথ দেব স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে এ দিন প্রথম ম্যাচে প্রথম ম্যাচে ঊনকোটি জেলা ৩-১ গোলে সিপাহী জলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রেশমি ওরাং , বেনি ওরাং এবং মুন্নি ও গোল করেন । দ্বিতীয় ম্যাচে গোমতী জেলা ৪-০ গোলে উত্তর জেলাতে বিধ্বস্ত করে। বিজয়ী দলের পক্ষে শুক্লা রানী দেববর্মা দুটি গোল করেন। সকালে তৃতীয় ম্যাচে শক্তিশালী ত্রিপুরা স্পোর্ট স্কুল ৪-০ গোলে পরাজিত করে ধলাই জেলাকে। বিজয়ী দলের পক্ষে লাল মূইয়া রিয়ান এবং জোহিনা রিয়ান দুটি গোল করেন।
সকালের শেষ ম্যাচে খোয়াই জেলা ৩-০ গোলে দক্ষিণ জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দীপিকা দেববর্মা দুটি গোল করেন। অপ্পোর গোলটি করেন শাহেলী দেববর্মা। বিকেলে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-০ গোলে খোয়াই জেলাকে এবং উনাকোটি জেলা ৪-১ গোলে পশ্চিম জেলাকে পরাজিত করে। আজ সকালে প্রথম সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট খেলব গোমতী জেলার বিরুদ্ধে এবং দ্বিতীয় সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর খেলবে ঊনকোটি জেলার বিরুদ্ধে।

