অসম্পূর্ণ স্টেডিয়াম যা এখনও টিসিএর হাতে তুলে দেয়া হয়নি সেই অসম্পূর্ণ স্টেডিয়ামের গ্যালারীর জন্য কিভাবে ১৪/১৫ কোটি টাকার চেয়ার কেনার জন্য বরাত দেয়া হয়েছে? অসম্পূর্ণ স্টেডিয়ামের অসম্পূর্ণ ক্লাব হাউসের জন্য কিভাবে প্রায় তিন কোটি টাকার উপর নিদিষ্ট একটি কোম্পানীর আসবাবপত্র ক্রয় করার জন্য বরাত দেয়া হয়েছে?

স্পোর্টস ডেস্ক,১৮ মে।।
   ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বর্তমান কমিটির সীমাহীন আর্থিক দূর্ণীতির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য ক্রীড়া দপ্তরের অধিকর্তার কাছে অনুরোধ করলেন এক ক্রীড়া সংগঠক। তার নাম মৃন্ময় চক্রবর্তী।

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটির আমলে সংগঠিত বেশ কিছু আর্থিক দূর্ণীতির বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি ফকিরা দপ্তরের অধিকর্তাকে চিঠি দিয়ে বলেন, ” আশাকরি আপনি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটির বিরুদ্ধে আনা আমার বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
     আমি দায়িত্ব নিয়ে বলছি যে এখন পর্যন্ত নরসিংগড় টি আই টি মাঠে নির্মিয়মান টিসিএর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ যেমন সম্পূর্ণ হয়নি তেমনি এখন পর্যন্ত স্টেডিয়ামের ভিন রাজ্যের ঠিকাদার প্রতিষ্ঠান এই স্টেডিয়ামের পূর্ণাঙ্গ রূপ দিয়ে স্টেডিয়াম টিসিএর বর্তমান কমিটির হাতে তুলে দেয়নি। সুতরাং এটা স্পষ্ট যে স্টেডিয়াম এখনও টিসিএর হাতে হস্তান্তর করা হয়নি। যদিও রাজ্য বিধানসভার শেষ বাজেট অধিবেশনে টিসিএর দেওয়া তথ্য অনুযায়ী ত্রিপুরা সরকারের ক্রীড়া মন্ত্রী বিধানসভায় জানিয়েছিলেন যে ২০২৬ এর মে মাসের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করা হবে। কিন্তু এখন ২০২৬ সালের মে মাস চলছে। স্টেডিয়ামের প্রায় ৪০ শতাংশ কাজ বাকি রয়েছে বলে জানা গেছে। তবে আপনি জেনে বিস্মিত হবেন যে টিসিএর বর্তমান কমিটি আজ পর্যন্ত স্টেডিয়াম হাতে না পাওয়া সত্ত্বেও ২০২৫ সালের ১৪ জুলাই মাত্র সাতদিনের সময় দিয়ে অসমাপ্ত স্টেডিয়ামের গ্যালারীর জন্য প্রায় ২০/২১ হাজার চেয়ার কেনার জন্য প্রায় ১৪/১৫ কোটি টাকার উপর টেন্ডার আহ্বান করে। জানা গেছে যে দশ মাস আগে ১৪/১৫ কোটি টাকার টেন্ডার আহ্বান করার পর আজ পর্যন্ত কিন্তু ঐ ১৪/১৫ কোটি টাকার ২০/২১ হাজার চেয়ারের মধ্যে একটাও চেয়ার মাঠে লাগানো হয়নি। শুধু তাই নয় টিসিএর বর্তমান কমিটি অসম্পূর্ণ স্টেডিয়াম এর অসম্পূর্ণ ক্লাব হাউসের জন্য প্রায় তিন কোটি টাকার উপর আসবাবপত্র ক্রয় করার জন্য ইতিমধ্যে টেন্ডার আহ্বান করে নিয়েছে। শুধু তাই নয় নিদিষ্ট একটি কোম্পানীর আসবাবপত্র ক্রয় করার জন্য এখানে বলা হয়েছে। একজন ক্রিকেটপ্রেমী মানুষ হিসাবে আমার প্রশ্ন বা অভিযোগ হলো:-
  ১) অসম্পূর্ণ স্টেডিয়াম যা এখনও টিসিএর হাতে তুলে দেয়া হয়নি সেই অসম্পূর্ণ স্টেডিয়ামের গ্যালারীর জন্য কিভাবে ১৪/১৫ কোটি টাকার চেয়ার কেনার জন্য বরাত দেয়া হয়েছে?
২) অসম্পূর্ণ স্টেডিয়ামের অসম্পূর্ণ ক্লাব হাউসের জন্য কিভাবে প্রায় তিন কোটি টাকার উপর নিদিষ্ট একটি কোম্পানীর আসবাবপত্র ক্রয় করার জন্য বরাত দেয়া হয়েছে?
    এখানে স্পষ্ট হয়ে গেছে যে এই দুটি ইস্যুতে টিসিএর বর্তমান কমিটি প্রায় ১৭/১৮ কোটি টাকার আর্থিক দুর্নীতির সাথে সরাসরি জড়িত। যেহেতু বিষয়টি অতি স্পর্শকাতর ইস্যু এবং তার সাথে জনগণের টাকা লুটের সম্ভাবনা রয়েছে তাই গোটা বিষয়টি তদন্ত করার পাশাপাশি টিসিএর বর্তমান কমিটির কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তীকে তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দিয়ে এই বিশাল অঙ্কের টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইলা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *