খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ বলেন, এদিন প্রাপ্ত খবরের ভিত্তিতে বাগান বাজারে উৎ পেতে থাকে পুলিশ। এই সময় জাল ভারতীয় নোট নিয়ে কার্তিক দেবনাথ নামে এক ব্যক্তি বাজারে আসে। পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে। এরপর তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। কার্তিক দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ২২ হাজার ৬০০ টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করে।
ডেস্ক রিপোর্টার , ২৭ মে ।।
অস্ত্র, মাদকের পর এবার রাজ্যের অপরাধের বাজারে থিক থিক করছে জাল ভারতীয় নোট। বুধবার খোয়াই কল্যাণপুরের বাগান বাজার থেকে জাল নোট সহ পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার নাম কার্তিক দেবনাথ। পেশায় সরকারি শিক্ষক। পুলিশ ধৃত শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে নেশার ট্যাবলেটেরও হদিশ পায়। অর্থাৎ ধৃত শিক্ষক কার্তিক দেবনাথ এক সঙ্গে জাল নোট ও মাদক কারবার শুরু করেছিলো ।
খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ বলেন, এদিন প্রাপ্ত খবরের ভিত্তিতে বাগান বাজারে উৎ পেতে থাকে পুলিশ। এই সময় জাল ভারতীয় নোট নিয়ে কার্তিক দেবনাথ নামে এক ব্যক্তি বাজারে আসে। পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে। এরপর তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। কার্তিক দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ২২ হাজার ৬০০ টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত জাল নোটগুলির মধ্যে ছিলো ৫০০ টাকার নোট ১৮টি, ২০০ টাকার নোট ১২টি এবং ১০০ টাকার নোট ২০টি। পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।বৃহস্পতিবার তাকে তোলা হবে খোয়াই আদালতে।