প্রগতিশীল ইনফা সার্ভিস লিমিটেড কোম্পানিটি ২০০৯ সালে রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহরে গজিয়ে উঠেছিল। ২০১২ সাল পর্যন্ত ত্রিপুরা, অসমের বিভিন্ন জায়গার সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে। এবং শেয়ার মার্কেটে এই টাকা লগ্নি করে। পরবর্তী সময়ে গ্রাহকদের ম্যাচুরিটির টাকা দিতে পারে নি।

ডেস্ক রিপোর্টার, ৩০ মে।।
          পাঁচ কোটি টাকা ঘটালা কাণ্ডে পাঁচ বছরের কারাদণ্ড  চিটফান্ড সংস্থা প্রগতিশীল ইনফা সার্ভিস লিমিটেড-‘ র কর্ণধার সহ আরও দুইজনের ।তাদের মধ্যে একজন মহিলা।আগরতলা স্পেশাল সিবিআই আদালতের বিচারপতি তাদের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সঙ্গে অনাদায়ে এক লক্ষ টাকা জরিমানা।
প্রগতিশীল ইনফা সার্ভিস লিমিটেড কোম্পানিটি ২০০৯ সালে রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহরে গজিয়ে উঠেছিল। ২০১২ সাল পর্যন্ত ত্রিপুরা, অসমের বিভিন্ন জায়গার সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে। এবং শেয়ার মার্কেটে এই টাকা লগ্নি করে। পরবর্তী সময়ে গ্রাহকদের ম্যাচুরিটির টাকা দিতে পারে নি। এরপর সংস্থার এমডিসি অরিন্দম দাস কলকাতা গিয়ে প্রগতিশীল ইনফা সার্ভিস লিমিটেড নামে আরও একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি খুলে বসে।জানিয়েছেন বিসিআই কোর্টের আইনজীবী।
    আইনজীবী জানিয়েছেন, নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে সিএমডি অরিন্দম দাস সহ অন্যান্যদের গ্রেফতার করা হয়। মামলা শুরু হয় সিবিআই আদালতে। শনিবার বিচারপতি দেবাশীষ কর অভিযুক্তদের পাঁচ বছরের কারাদণ্ডের ঘোষণা দেন।
                  রাজ্যের চিটফান্ড মামলা গুলির ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত। অবশ্যই সিবিআইয়ের কাছে আরও চিটফান্ড সংস্থার মামলা রয়েছে। রাজ্যের মানুষ চেয়ে আছে বাদবাকি মামলা গুলির অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সিবিআই।

          


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *