ডেস্ক রিপোর্টার, ১জুন।।
সাব্রুমের বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের বরখোলা এলাকায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। নাম তপন মজুমদার (৫০)। অতিরিক্ত নেশা করার কারণেই মৃত্যু। আশঙ্কা পরিবারের লোকজনের। সোমবার সকালে তপন মজুমদারের মৃতদের পড়ে থাকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে।
মৃত তপন মজুমদারের ভাই জানান, বিবাহ বিচ্ছেদের পর থেকেই সে নিয়মিত মাদকাসক্ত হয়ে থাকে। ঘটনার আগের রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসে নি। শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

