ডেস্ক রিপোর্টার, ১১ জুন।।
           মলয় পিঠের শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের “প্রেতছায়া” কাটাতে ময়দানে অবতীর্ণ আমতলির পুলিশ! আমতলির এসডিপিও পারমিতা পান্ডের ব্যাখ্যা, ” প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা মনীষা দাস আত্মহত্যা করেছে।” এসডিপিও বলেছেন, বুধবার রাত ১টা নাগাদ মেডিক্যাল কলেজের লোকজন মনীষার রুমের দরজা ভেঙে দেখেছে, মেয়েটি ঝুলে আছে।” গভীর রাতে কলেজ হোস্টেলে থাকা ছাত্র-ছাত্রীরা প্রত্যেকেরই ঘুমিয়ে থাকার কথা। কিন্তু তাদের এমন কি প্রয়োজন হলো, তারা মনীষাকে ডাকতে গেলো? এরপর তারা রুমের দরজা ভাঙতে বাধ্য হলো? এই প্রশ্নের উত্তর খোলাসা করেন নি এসডিপিও “সাহেবা”। মনীষার রুমের দরজা ভাঙ্গার আগে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কেন পুলিশকে ডাকে নি? পুলিশ মূল ঘটনাকে আড়াল করতে  মনীষা দাসের প্রেমের উপাখ্যানকে সামনে নিয়ে আসতে চাইছে। এবং জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে মনীষার প্রেমিককে।বলছেন, মৃ*তার পরিবারের সদস্যরা।অবাক পুলিশ! আসলে রহস্য কিন্তু ক্রমশই ঘনীভূত হচ্ছে? ইতিমধ্যে নাকি শান্তিনিকেতন মেডিক্যাল  কলেজ থেকে আমতলী থানা সহ পুলিশ সদর দপ্তরের আকাশে উড়তে শুরু করেছে পশ্চিম বাংলার গরু পাচার সিন্ডিকেটের কালো টাকা!  অপেক্ষায় থাকুন তথ্য ফাঁস করবো আমরা “জনতার মশাল”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *