ডেস্ক রিপোর্টার, ২৯ জুন।।
দেখতে দেখতেই রাজ্যের স্বর্ণ শিল্পের আঙিনায় ২৫ বছরে পা দিয়েছে শহরের স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স। এবার স্বর্ণ কমলের রজত জয়ন্তী। অন্যান্য বছরের মতো রজত জয়ন্তীতে স্বর্ণকমল সূচনা করলো তাদের ২৫তম স্বর্ণবর্ষা উৎসব। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ২৫ তম স্বর্ণবর্ষা উৎসবের ঘোষণা দিয়েছে স্বর্ণকমল কর্তৃপক্ষ। এই উৎসব চলবে ১ লা জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত।
অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে আসন্ন রথ যাত্রা ও স্বর্ণ কমলের রজত জয়ন্তী উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংস্থার কর্নধার গোপাল চন্দ্র নাগ।
স্বর্ণ কমল জুয়েলার্সের প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ” আজ থেকে ২৫ বছর আগে শহরের মসজিদ রোডের ছোট্ট শো – রুম থেকে চোখে – মুখে এক রাশ স্বপ্ন নিয়ে স্বর্ণ কমল জুয়েলার্সের যাত্রা শুরু করেছিলেন কর্ণধার গোপাল চন্দ্র নাগ। আজ তারা শহরের প্রাণ কেন্দ্রে গড়ে তুলেছে চারতলা শো – রুম। তার জন্য অবশ্যই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
স্বর্ণবর্ষা উৎসবে স্বর্ণ কমল নানান আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে।থাকছে নতুন ডিজাইনের গয়নার বিশাল সম্ভার। সোনার গয়না মজুরিতে ৩০ শতাংশ ছাড়। হীরার গয়নার একশ শতাংশ মজুরি ছাড়। থাকবে পুরানো সোনার বদলে নতুন সোনার গয়না কেনার সুযোগ।জানিয়েছেন প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী।
স্বর্ণ কমল জুয়েলার্সে সোনার গয়না বুকিং করার সুবিধা আছে।জানিয়েছেন সুরজিৎ। তিনি বলেন, ২৫ শতাংশ টাকা দিয়ে সোনার গয়না বুক করতে পারবে ক্রেতারা। বুকিং করার ৪৫ দিনের মধ্যে পুরো টাকা দিয়ে সোনা ক্রয় করতে হবে ।। সোনার বাজার দর বাড়লে সোনার গয়নার দাম বাড়বে না। তবে দাম কমলে এর সুবিধাও পাবেন ক্রেতারা।
অন্যান্য বছরের মতো এবারও স্বর্ণ কমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা উৎসব ক্রেতাদের মধ্যে মাত করবে। তাই রাজ্যের মানুষকে স্বর্ণকমল জুয়েলার্সর প্রতিটি শোরুমে ঘুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন খোদ প্রতিষ্ঠানের কর্ণধার গোপাল চন্দ্র নাগ।

