ডেস্ক রিপোর্টার, ৩ আগস্ট।।
        ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত স্কিল এডুকেশন অর্থাৎ দক্ষতামূলক শিক্ষা চালু হয়েছিল ২০১৯সালে। সে-সময় মাধ্যমিকের জন্য নবম শ্রেণির শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেছিল।২৪টি স্কুলে তখন স্কিল এডুকেশন চালু হয়েছিল। ২০২১এ এ বিষয়ে পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে
তারপর সেই বছর ২৪টি স্কুলেই ২০২১সালে একাদশ শ্রেণির জন্য স্কিল এডুকেশন চালু হয়েছিল। ২০২৩সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ধীরে ধীরে ৩২৮টি স্কুলে স্কিল এডুকেশন চালু আছে।একথা জানিয়েছেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী ।
সেইসাথে তিনি আরও জানান,উচ্চ মাধ্যমিক ১২৫টি স্কুলে স্কিল এডুকেশন চালু আছে। তার সঙ্গে আরও ৮১টি স্কুলে স্কিল এডুকেশন চালু হলো। উচ্চ মাধ্যমিকে ২০৬টি স্কুলে এখন অবধি স্কিল এডুকেশন চালু আছে।
উল্লেখ্য, মাধ্যমিক আরও বেশ কয়েকটি স্কুলে চালু হবে মাধ্যমিক স্কুলে স্কিল এডুকেশন।সচেতন মহলের মতে,সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ শিক্ষার পাশাপাশি রাজ্যের ছাত্রছাত্রীরা বিদ্যালয় স্তর থেকেই বিভিন্ন কারিগরি ও বাস্তবভিত্তিক দক্ষতায় সমৃদ্ধ হয়ে নিজেদের স্বনির্ভর করে তোলার সুযোগ পাবে।










Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *