খোয়াই ডেস্ক,৩ নভেম্বর।।
     ২০২১ সালের গাইডলাইন অনুযায়ী বেতন বৃদ্ধি কার্যকর করা, চাকরির সুযোগ-সুবিধা এবং বেতন কাঠামো সংক্রান্ত সমস্যার সমাধান-সহ মোট ১২ দফা দাবি তুলে ধরেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের বক্তব্য, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে রাজ্যের আটটি জেলায় একযোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
  খোয়াইয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য শঙ্কু শর্মা, জেলা সভাপতি বিনয় কুমার সাহা, জেলা সাধারণ সম্পাদক আকাশ দাস-সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। দ্রুত দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে সংগঠন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *