ডেস্ক রিপোর্টার, ৬ আগস্ট।।
       মোঃ ইউনূসের বাংলাদেশের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশের কোন তফাৎ নেই । বাংলাদেশ আছে আগের নরক গুলজারেই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দেওয়ার অপরাধে দেশটির সফল ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরাস্থিত পৈতৃক  বাড়িতে হামলা করেছে মৌলবাদীরা। করেছে অগ্নিসংযোগ। এই ঘটনার পর তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে ওপারের পদ্মা – মেঘনার দেশে।
          মাগুরার প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি রেখেছিলেন বক্তব্য । সাকিব আল হাসান বলেছিলেন , ” ২০২৪ সালের আগস্ট মাসে দেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা। স্বাভাবিকভাবেই আগস্ট মাসটিকে দুঃখের মাস।” আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠে বাংলাদেশের মৌলবাদীরা।
      দিল্লিতে অনুষ্ঠিত শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক শেষ হতে মৌলবাদীরা হামলা শুরু করে  মাগুরাস্থিত সাকিবের পৈত্রিক ভিটেমাটিতে । বাড়ি ঘরে করে নির্বিচারে ভাঙচুর। লাগিয়ে দেয় আগুন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু করার পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।
ঘটনার সময় সাকিব আল হাসান বাংলাদেশে ছিলেন না। তিনি শ্রীলঙ্কাতে। খেলছেন শ্রীলংকার প্রিমিয়ার লিগ। সাকিবের বাড়িতে হামলার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *