স্পোর্টস ডেস্ক,২০ সেপ্টেম্বর।।

ত্রিপুরার জন্য ‘ডু অর ডাই ‘ ম্যাচ সোমবার ।। গুরুত্ব পূর্ণ ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ আসরের সব থেকে শক্তিশালী প্রতিপক্ষ সাই। ছত্তিশগড়ে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। সেই রাজ্যের নারায়ণপুরের রামকৃষ্ণ মিশন মাঠে এদিন সকাল সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি । আপাতত আসরে দুই ম্যাচ খেলে সাই এর পয়েন্ট ৬ এবং ত্রিপুরার পয়েন্ট চার। গ্রুপ থেকে বের হতে হলে জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই ত্রিপুরার সামনে। দু দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। শেষ ম্যাচে চন্ডিগড়কে বিধ্বস্ত করে ত্রিপুরার ফুটবল আসবে মনোবল কয়েক গুণ বেড়ে গেছে। ওই মনোবলকে পুজি করেই সাই জয় করতে চাইছে ত্রিপুরা। রবিবার বিকেলে হালকা অনুশীলন সেরে নেয় বিজিয়া দেববর্মা – রা। দলের ম্যানেজার পূর্ণিমা দাস টেলিফোনে বলে, ভালো খেলে জয় পেতে মুখিয়ে রয়েছে আমাদের মেয়েরা। প্রতিপক্ষ দল শক্তিশালী হলেও আমার মেয়েরা ভয় পাচ্ছে না। কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত সকলে। আশা করি হতাশ করবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *