ডেস্ক রিপোর্টার, ১০ আগস্ট।।
বয়স মাত্র ছাব্বিশ। কোটিপতি শিল্পপতি। হঠাৎ ইচ্ছা কুকুর হবেন। তাদের মতো জীবন যাপন করবেন। যেমনভাবে চারপেয়ে এই প্রাণী ঘোরাফেরা করে, সেইভাবেই থাকবেন। শিল্পপতীর ইচ্ছাই কর্ম! এমন ভাবনা প্রকাশ করতেই কোল্লি কুকুরের পোশাক পরে কুকুরের মতো হয়ে গেলেন জাপানি যুবক!
জাপানের কোটিপতি ২৬ বছর বয়সি জ্যাসো। সোাশাল মিডিয়ায় ভাইরাল পোস্টটিতে দাবি করা হয়েছে,কোটিপতি জ্যাসো নিজেকে কুকুরের মতো দেখতে করার জন্য খরচ করেছেন লক্ষ লক্ষ টাকা । প্রায় ২০ লাখ ইয়েন খরচ করে একটি বাস্তবসম্মত কোল্লি কুকুরের পোশাক বানিয়েছিলেন ।অবশেষে তিনি কুকুরের মতোই হাঁটেন ও জীবনযাপনের অভিনয় করেন । ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন ঠিক কুকুরের মতোই হাঁটছে। আচরণও সেই রকমই। হাত-পাও মানুষের থেকে ছোট ছোট।
উল্লেখ্য, কোটিপতি জ্যাসো ‘I want to be an animal’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলে নিজের কুকুর হিসেবে সময় কাটানো ও রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করা শুরু করেন, যা বিশ্বজুড়ে আলোড়ন ও চরম ভাইরাল হয়।

