Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ১১ আগস্ট।।
     পানীয় জলের দাবিতে এবার ক্ষোভের বিস্ফোরণ ঘটল মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী ক্ষেত্র ২৯- কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৬ মাইল এলাকায়। দীর্ঘ প্রায় সাত দিন ধরে পানীয় জল না পেয়ে মঙ্গলবার সকাল থেকেই আসাম –  আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। সড়কে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।


এই অবরোধের কবলে পড়েন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন।  দীর্ঘক্ষণ অবরোধস্থলে দাঁড়িয়ে থাকে মন্ত্রীর কনভয়। আন্দোলনকারী জনতা মন্ত্রীকে যেতে দেয় নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গাড়ির গতিপথ পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে যান।( আসছে বিস্তারিত…)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *