Oplus_16908288

ডেস্ক রিপোর্টার,২৫ আগস্ট।।
         মাদক সামগ্রীতে টুইটুম্বু আগরতলা সহ গোটা রাজ্য। এবার শিক্ষাঙ্গনে পৌঁছে গেলো মাদকের চালান। এমবিবি কলেজের রাস্তা ধরে যাওয়ার সময় ব্রাউন সুগার সহ গ্রেফতার এক যুবক। ঘটনা মঙ্গলবার দুপুরে।
        পশ্চিম জেলার এসপি নমিত পাঠক জানিয়েছেন, এদিন প্রাপ্ত খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ ও কলেজটিলা ফাঁড়ির পুলিশ এমবিবি কলেজ চত্বর থেকে এক যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ছোট ছোট কেইসের মধ্যে রাখা ছিলো। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।
    এসপি নমিত পাঠকের বক্তব্য, উদ্ধারকৃত ব্রাউন সুগার কলেজে নেওয়ার কোনো পরিকল্পনা ছিলো না ধৃত যুবকের। সে কলেজের পাশের রাস্তা ব্যবহার করেছিল মাদকের চালান নেওয়ার সময়।
         বুধবার ধৃত যুবকে তোলা হবে আদালতে। এখন তার জিজ্ঞাসাবাদ চলছে। সে কোথায় থেকে এনেছে? কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো? সমস্ত প্রশ্নের উত্তর উদঘাটন করতে চাইছে তদন্তকারী পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *