ডেস্ক রিপোর্টার, ১৬ সেপ্টেম্বর।।
আগরতলার অভয়নগর বাইক চুরি কাণ্ডে গ্রেফতার চোর। উদ্ধার একটি বাইক ও একটি স্কুটি। এনসিসি থানা ও কল্যাণপুর থানার যৌথ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার ধৃত বাইক লিফটারকে আদালতে সোপর্দ করে পুলিশ।
এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন,
গত ৬ সেপ্টেম্বর অভয়নগর এলাকা থেকে একটি বাইক চুরি হয়। ঘটনার পর বাইকের মালিক ১০ সেপ্টেম্বর এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর কল্যাণপুর এলাকা থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে একটি চুরি যাওয়া বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে।
ওসি পরিতোষ দাসের বক্তব্য, পুরো ঘটনায় একটি একটি বাইক লাইফটার চক্র জড়িত। তাদের সন্ধান করতেই ধৃত যুবককে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে আদালতে।
সম্প্রতি রাজধানীতে বাইক লিফটারদের আনাগোনা বেড়েছে। প্রায় প্রতিদিন ঘটছে বাইক – স্কুটি চুরির ঘটনা। পুলিশ মাঝে মধ্যে চোর চক্রের পান্ডাদের গ্রেফতার করলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন শহরের মানুষ।

