ডেস্ক রিপোর্টার,১৫ সেপ্টেম্বর।।
   রাজ্যের একাংশ এলাকায় চোর ও নেশা কারবারীদেরদের বাড়বাড়ন্তে তটস্থ জনজীবন।দীর্ঘদিন ধরে চলা চুরি এবং নেশাসামগ্রী বিক্রির বাড়বাড়ন্তে চরম ক্ষুব্ধ হয়ে উঠল তেলিয়ামুরার পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনির বাসিন্দারা। মঙ্গলবার সকালে স্থানীয়রা একজোট হয়ে ড্রাগস কারবারের অভিযোগে প্রথমে দুই যুবককে আটক করে।পরবর্তীকালে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তাদের দেয়া সূত্রের ভিত্তিতে উত্তেজিত জনতা স্থানীয় যুবক কালু এবং তার ভাইকেও হাতেনাতে ধরে ফেলে। আটক হওয়া চারজনের কাছ থেকেই তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগসের কৌটা উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। উত্তেজিত জনতা আটক চার যুবককে উদ্ধার করা ড্রাগসের কৌটাসহ পুলিশ বাহিনীর হাতে তুলে দেন। পুলিশ তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে গেছে। সম্পূর্ণ ঘটনার পেছনে কোনো বড়সড় পাচার চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে আইনি তদন্ত ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *