কৈলাসহর ডেস্ক, ১৯ সেপ্টেম্বর।।
জালিয়াতি কারবাড়িদেরদের রমরমা।অভিযোগ কৈলাসহরের মনুভ্যালি চা বাগানের নাম ভাঙিয়ে বাজারে চলছে বিরাট জালিয়াতির কারবার। ঐতিহ্যবাহী ‘মনুভ্যালি জুয়েল টি’-র হুবহু নকল প্যাকেট ছড়িয়ে পড়েছে আমবাসা, কুমারঘাট, তেলিয়ামুড়া থেকে শুরু করে রাজধানী আগরতলার অলিতে-গলিতে।
অভিযোগ বহিঃরাজ্য থেকে আনা নিম্নমানের এই ভেজাল চা কম দামে বাজারে ছেয়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা যেমন বিভ্রান্ত হচ্ছেন, তেমনই মারাত্মক আর্থিক লোকসানের মুখে পড়েছে স্বনামধন্য এই চা বাগানটি। পাশাপাশি ফাঁকি দেওয়া হচ্ছে সরকারের বিপুল পরিমাণ জিএসটি।
সংবাদমাধ্যমের সামনে সোচ্চার হয়ে মনুভ্যালি চা বাগানের এইচআর ম্যানেজার প্রবীর দে স্পষ্ট ভাষায় জানান, প্রশাসনের সহযোগিতা নিয়ে এই প্রতারক চক্রের মূল উপড়ে ফেলতে ইতিমধ্যেই কড়া আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মনুভ্যালি চা বাগানের এইচআর ম্যানেজার প্রবীর দে জানান,৫০ গ্রাম, ১০০ গ্রাম বা ২৫০ গ্রাম—প্রতিটি আসল প্যাকেটের ওপর একটি বিশেষ সিকিউরিটি স্টিকার থাকা বাধ্যতামূলক, যা নকল প্যাকেটে অনুপস্থিত।
তাছাড়া নিয়ম মেনে আসল প্যাকেটের গায়ে ব্যাচ নম্বর এবং সর্বোচ্চ খুচরা মূল্য স্পষ্টভাবে মুদ্রিত থাকবে।
ভুয়ো চায়ের স্বাদে প্রতারিত না হতে এবং কেনার আগে প্যাকেটের আসল স্টিকার ও ব্যাচ নম্বর ভালোভাবে দেখে নেওয়ার জন্য সাধারণ ক্রেতাদের অনুরোধ জানিয়েছে মনুভ্যালি চা বাগান কতৃপক্ষ।এখন দেখার চা জালিয়াতি কাণ্ডে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে।

