ডেস্ক রিপোর্টার,১৭ সেপ্টেম্বর।।
      ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায় বাইক চুরি কাণ্ডে গ্রেফতার আরও এক চোর চক্রের পান্ডা। একই সঙ্গে আইজিএম হাসপাতাল থেকে ল্যাপটপ ও মোবাইল চুরির আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ পৃথক দুইটি মামলায় মোট তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
    ইন্দ্র নগর বাইক চুরি কাণ্ডে আরও এক চোরকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিলো একটি বাইক ও স্কুটি। জানিয়েছেন এনসিসি থানার ওসি পরিতোষ দাস।
           ধারাবাহিক ভাবেই শহরে ঘটছে চুরির ঘটনা। নাভি শ্বাস উঠছে নগরবাসীর। পুলিশও গ্রেফতার করছে চোর চক্রের পান্ডাদের। তারপরও শহরে কমছে না চোরের উপদ্রব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *