ডেস্ক রিপোর্টার , ১৭ সেপ্টেম্বর ।।
    রাজ্যের টেট উত্তীর্ণ যুবক – যুবতীরা তাদের নিয়োগের দাবিতে প্রায়শই শহরে আন্দোলন করছে। তারা বারবার দাবি করছে, রাজ্য সরকার তাদের চাকরিতে নিয়োগ করছে না। টেট উত্তীর্ণ বেকাররা বিভিন্ন সময়ে ঘেরাও করেছে মুখ্যমন্ত্রীর বাড়ি ও শিক্ষা দপ্তর।
      বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী টেট সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আন্দোলন করলেই চাকরি হবে না। রাজ্য সরকার নিয়মিত ভাবে টেট উত্তীর্ণদের চাকরি দিয়ে যাচ্ছে। রাজ্য সরকারকে টাকার জন্য নির্ভর করতে হয় দিল্লির উপর।
        সম্প্রতি রাজ্যের টেট উত্তীর্ণ যুবক – যুবতীরা হুমকি দিয়েছেন, খুব শীঘ্রই তাদের চাকরি দিতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে।

   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *