স্পোর্টস ডেস্ক,২০ সেপ্টেম্বর।।

নাগোয়ার আকাশে রবিবার যেন ভারতীয় হকির উৎসব। একের পর এক গোল, একের পর এক আক্রমণ, আর প্রতিপক্ষের জালে বল জড়ানোর অবিশ্বাস্য খিদে। দিনের শুরুতে ভারতীয় মহিলা দল উজ়বেকিস্তানকে ১৯-০ গোলে বিধ্বস্ত করেছিল। দীপিকার আট গোলের ঝড়ে এশিয়ান গেমস অভিযান শুরু হয়েছিল দাপটের সঙ্গে। তার কয়েক ঘণ্টা পর সেই পথেই হাঁটল পুরুষদের দল।

         দিনের শুরুতে মহিলা দল ১৯ গোল দেয়  উজ়বেকিস্তানকে। মেয়েরা যেখান থেকে খেলা শেষ করেছিল,  ঠিক সেখান থেকেই যেন ভারতের পুরুষরা ম্যাচ শুরু করে। ইন্দোনেশিয়াকে দেয় ১৩ গোল। পুরুষ মহিলা হকি দল একই দিনে বিপক্ষে ৩২টি গোল দেয়। এশিয়ান গেমসের মঞ্চে এর চেয়ে শক্তিশালী বার্তা আর কীই বা হতে পারে? ভারত এই পারফরমেন্স করে বুঝিয়ে দিয়েছে তারা এশিয়ান গেমসে শুধু খেলতেই আসেনি পদক ধরে রাখতে এসেছে।


সোনা জয়ের পথ এখনও অনেক দীর্ঘ। সামনে আরও কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে। কিন্তু প্রথম দিনের প্রদর্শনীর পর একটা বিষয় স্পষ্ট— ভারতীয় হকি দলগুলি নাগোয়ায় এসেছে স্বপ্ন দেখতে নয়, সেই স্বপ্ন ছিনিয়ে আনতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *