ডেস্ক রিপোর্টার,২৭ সেপ্টেম্বর।।
       ২০১৬ সালে উরিতে জঙ্গি হামলার পর ২৮ ও ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করে সাহসিকতার সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। ধ্বংস করে দেওয়া হয়েছিল একাধিক জঙ্গি লঞ্চপ্যাড। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের বিশেষ পর্বে সেই ঐতিহাসিক সামরিক পদক্ষেপের কথা দেশবাসীকে ফের মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “আজ ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দেশবাসী স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এই কঠোর নীতির সুফল মিলছে।
        রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ঐতিহাসিক পর্ব উপলক্ষে বাধারঘাট মণ্ডলের উদ্যোগে বৈষ্ণবটিলা কমিউনিটি হলে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা সরকার সহ স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষ।
      অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রীর উত্থাপিত প্রতিটি বিষয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দেশের নিরাপত্তা, উন্নয়ন ও সেনা জওয়ানদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, তা প্রতিমুহূর্তে নতুন ভারত গঠনের দিশা দেখায়। দেশমাতৃকার সুরক্ষায় জিরো-টলারেন্স নীতি এবং
জওয়ানদের অদম্য সাহসই আজ ভারতের পরিচিতি বিশ্বমঞ্চে বিশ্বস্ত করে তুলেছে।
      উল্লেখ্য, ভারতের সামরিক ইতিহাসের অন্যতম সেরা এই সাফল্যের শীঘ্রই ১০ বছর পূর্ণ হতে চলেছে। সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে ভারতীয় জওয়ানরা সেদিন যেভাবে এলওসি পার হয়ে শত্রুঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিলে, তা গোটা বিশ্বকে বিস্মিত করেছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *