ডেস্ক রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর।।
     খোয়াই মহকুমার চাম্পাহাওর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। অসাবধানতাবশত জলে ডুবে মৃত্যু হলো মাত্র দেড় বছরের এক কন্যাসন্তানের। মৃত শিশুটির নাম রুঙ্গমারি দেববর্মা।
সোমবার অন্যান্য সময়ের মতোই বাড়ির আশপাশেই খেলাধুলো করছিল ছোট্ট রুঙ্গমারি। সবার অলক্ষে কোনোভাবে সে কাছেই একটি জলাশয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে জল থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
    মাত্র দেড় বছরের শিশুর এই করুণ পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর শোকস্তব্ধ বাবা-মা ও আত্মীয়-স্বজন। কীভাবে এবং ঠিক কোন পরিস্থিতিতে শিশুটি সবার চোখ এড়িয়ে জলে পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
   .একটি অসাবধান মুহূর্ত যে একটি পরিবারের জীবনে এমন অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে, চাম্পাহাওরের এই হৃদয়বিদারক ঘটনা যেন তারই এক নির্মম সত্য তুলে ধরল। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *