ডেস্ক রিপোর্টার, ২রা অক্টোবর।।

আজ ২ রা অক্টোবর।ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক এবং ‘জাতির জনক’ মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৬৯ সালের আজকের দিনে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিকভাবে এই দিনটিকে ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ হিসেবে পালন করা হয়।এদিন দেশজুড়ে নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে গান্ধী জয়ন্তী উদযাপিত হয়।সেইসাথে রাজধানী আগরতলার সার্কিট হাউসে গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু,মন্ত্রী সান্তনা চাকমা পশ্চিম ত্রিপুরা জেলা শাস ড. বিশাল কুমার সহ অন্যান্যরা।পরে গান্ধীঘাটে শহীদবেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ

অন্যান্যরা।এদিন সকালে গান্ধীজির প্রিয় ভজন ‘রঘুপতি রাঘব রাজা রাম’ পরিবেশনের মাধ্যমে পুরো আবহে পবিত্রতা সৃষ্টি হয়।এদিন রাজ্যপাল গান্ধীজির পদাঙ্ক অনুসরণ করে চলার আহ্বান জানান।

মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা, সাম্য ও স্বাবলম্বনের বার্তা কেবল ভারতের ইতিহাসেই সীমাবদ্ধ নয়, তা সারা বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস। হিংসা ও সংঘাতপূর্ণ বর্তমান বিশ্বে তাঁর আদর্শ অনুসরণ করা আরও বেশি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় হয়ে উঠেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *