ডেস্ক রিপোর্টার, ১ অক্টোবর।।
            শিশু কন্যা   মনোশ্রী চৌধুরীর  ক্রাউড ফান্ডিং ইস্যুতে পৃথক ভাবে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন জেল শাসক বিশাল কুমার। তিনি জানিয়েছেন, দুইজন মহিলাও এই সংক্রান্ত বিষয়ে তাঁর কাছে অভিযোগ করেছেন। এবং তারা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন।
      সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা শাসক বলেন, সম্প্রতি এইচডিএফসি ব্যাংকের এক ম্যানাজারও এসেছিলেন। এবং তিনি জানিয়েছেন মনোশ্রী চৌধুরীর একাউন্ট থেকে তিন কোটি টাকা একটি এনজিও- র একাউন্টে ট্রান্সফার করার জন্য চাপ দিয়েছিল রাজা সাহা। গোটা বিষয় নিয়ে পৃথক পৃথক ভাবে তদন্ত চলছে। তাছাড়া জেলা শাসক নিজের উদ্যোগে মনোশ্রীর বাবা ধ্রুব চৌধুরী ও রাজা সাহাকে ডেকে এনেছিলেন। তারা জেলা শাসকের কাছে চার কোটি টাকার ক্রাউড ফান্ডিংয়ের হিসেব দেখিছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *