স্পোর্টস ডেস্ক, ৩ রা অক্টোবর।।
   এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে ঐতিহাসিক সোনা জয় করল ভারত। শনিবার জাপানের নিশিন শহরে আয়োজিত এই লড়াইয়ে পাকিস্তানকে পরাস্ত করে দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণপদক নিজেদের দখলে রাখল টিম ইন্ডিয়া।
  চলতি এশিয়ান গেমসে এটি ভারতের ১৯ নম্বর সোনা জয়। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রানের পাহাড়ে চড়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৬ উইকেটে ১৯২ রানেই আটকে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *