ডেস্ক রিপোর্টার,৩ রা অক্টোবর।।

একসময় অস্তিত্ব সঙ্কটে ছিল রাজধানীর শান্তিপাড়াস্থিত ক্ষেত্রমোহন স্কুলটি।এই বিষয়টি নজরে ছিল ডক্টর মানিক সাহার।মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে এই স্কুলটির পুননির্মানের কাজে হাত দেন।প্রশাসন থেকে বরাদ্দ হয় ১০ কোটি টাকা।শুরু হয় চারতলা বিশিষ্ট পাকা স্কুলবাড়ি

তৈরির কাজ।কিন্তু বরাতপ্রাপ্ত কোম্পানি কাজ ধীরে ধীরে করছিল।এ খবর পেয়ে শনিবার মুখ্যমন্ত্রী মানিক সাহা সপারিষদ নির্মাণ কাজ পরিদর্শনে আসেন।এদিন মুখ্যমন্ত্রী বলেন,বাম জামানায় স্কুলটি অবস্থায় ছিল।এই অবস্থায় স্কুলটির পুননির্মানে হাত দেয় বর্তমান রাজ্য সরকার।


সেইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,প্রথমে স্কুলটি হবে ইংলিশ মিডিয়াম সিনিয়র বেসিক।ধীরে ধীরে তা দ্বাদশ মানের হবে।মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই স্কুলটি একদিন রাজ্যের অন্যতম স্কুলগুলোর মধ্যে একটি হবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সামনেই পুর নির্বাচন।আর  এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে বামেরা বিভ্রান্তি ছড়ানো শুরু করে দিয়েছে।কিন্তু তাতে কোন কাজ হবে না।মানুষ উন্নয়ন হয়েছে কি হয়নি তা যেমন দেখতে পাচ্ছে।তাই ভালমন্দ বিচার শহরের নাগরিকরাই করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *