ডেস্ক রিপোর্টার,৭ অক্টোবর।।
      বেকারদের রাস্তায় আন্দোলন, পুলিশের জল কামান ব্যবহার  । এই নিয়ে চলা বিতর্কের মাঝে সাংবাদিক সম্মেলনে সরকারের অবস্থান স্পষ্ট করল বিজেপি। দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান, সরকার যেভাবে চাকরি দিচ্ছে তাতে কোনও প্রশ্নচিহ্ন না থাকে, সম্পূর্ণ ট্রান্সপারেন্সি বজায় রাখা হচ্ছে।
তিনি বলেন, কোনও কোনও প্রক্রিয়ায় স্ক্রুটিনি বা প্রশাসনিক কারণে দেরি হতে পারে, কিন্তু এমন কখনও হয়নি যে ইন্টারভিউ কল করে তা বাতিল করে দেওয়া হয়েছে বা চাকরি হয়ে বাতিল হয়ে গেছে।


      

বিজ্ঞাপন

যেখানে ম্যাক্সিমাম অ্যাপ্লিক্যান্ট জড়িত, সেখানে প্রশাসনিক জটিলতায় সময় লাগছে। তবে যেসব ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেখানে চাকরি হবেই।প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুততার সঙ্গেই সব নিয়োগ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *