খোয়াই ডেস্ক, ৭ অক্টোবর।।

সদ্য প্রকাশিত হয়েছে পৌরসভার ভোটার তালিকা।আর এই ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এবং তালিকায় থাকা নানা অসঙ্গতি দূর করা সহ পৌর এলাকার একাধিক নাগরিক সমস্যা সমাধানের দাবিতে বুধবার খোয়াইয়ের মহকুমা শাসকের কাছে এক ডেপুটেশন প্রদান করল সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটি। ডেপুটেশন প্রদান কালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ মহকুমা শাসকের কাছে পৌরসভার বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে সদ্য প্রকাশিত ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম থেকে যাওয়া এবং অন্যান্য অসঙ্গতির বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

প্রতিনিধি দলের বক্তব্য মন দিয়ে শোনার পর মহকুমা শাসক আশ্বস্ত করে জানান যে, বিষয়গুলি নিয়ে যথাযোগ্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) খোয়াই জেলা কমিটির সদস্য মনোজ দাস, মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য কানন দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *