ডেস্ক রিপোর্টার,২৭ অক্টোবর।
       শারদ উৎসব সাঙ্গ হতেই  শূন্যপদ পূরণের দাবিতে রাজপথে চাকুরী প্রত্যাশীরা।ত্রিপুরা যৌথ নিয়োগ পর্ষদ অর্থাৎ JRBTর গ্রুপ-সি ক্যাটাগরির অবশিষ্ট ৪৩০টি শূন্যপদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রাজপথে নেমে তীব্র বিক্ষোভ দেখাল চাকরিপ্রার্থীরা। বিগত সাত বছর ধরে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। মঙ্গলবার ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রার্থীরা আগরতলার TRBT এলাকায় রাস্তা অবরোধ করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
        বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্ষদ যেন অবিলম্বে সদয় দৃষ্টি দেয় এবং বাকি থাকা ৪৩০টি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে।তাদের হুঁশিয়ারি দীর্ঘ সাত বছরের এই অনিশ্চয়তা চাকরিপ্রার্থীদের চরম মানসিক অবসাদের মুখে ঠেলে দিয়েছে। দ্রুত নিয়োগ সম্পন্ন না হলে আন্দোলন আরও তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ প্রার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *