ডেস্ক রিপোর্টার, ২২ অক্টোবর।।

দিল্লির কনটেন্ট ক্রিয়েটর আমির শৌখিনের  বিরুদ্ধে শহরের এনসিসি থানায় মামলা দায়ের। মামলা করেছে ইউথ তিপ্রা ফেডারেশন (YTF)। সংগঠনটির দাবি, আমির শৌখিন রাজ্য ও রাজ্যে বসবাসকারী  আদিবাসী জনগোষ্ঠীকে  লক্ষ্য করে বর্ণবিদ্বেষ মূলক বক্তব্য করেছে। এটা রাজ্য ও রাজ্যের জনজাতিদের জন্য অত্যন্ত মানহানিকর ও অপমান জনক।


TYF – নেতৃত্বের বক্তব্য, ” রাজ্যের ঐতিহাসিক নাম ও পরিচয়কে অপমান করেছে দিল্লির কনটেন্ট ক্রিয়েটর আমির শৌখিন। রাজ্যের জনজাতি যুবককে চীনা নাগরিক বলে উপহাস করেছেন। অভিযোগকারীরা , পুলিশের কাছে দাবি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য। এবং অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর আমির শৌখিনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *