ধর্মনগর ডেস্ক, ১৩ নভেম্বর।।
আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে আজ ১৩ নভেম্বর বিকেলে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত পদযাত্রা সিপিআই(এম) ধর্মনগর মহকুমা অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে সমগ্র শহর পরিক্রমা করে পুনরায় মহকুমা অফিসে এসে শেষ হয়।
পদযাত্রার পুরো ভাগে ছিলেন ধর্মনগর পুরো পরিষদের ২৫টি ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত ২৫ জন প্রার্থী। তাছাড়াও পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত, বিধায়ক শৈলেন্দ্র নাথ সহ অন্যান্য নেতৃত্ব গন ও কর্মীরা।
এক সাক্ষাৎকারে অমিতাভ দত্ত জানান, পুরো পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ধর্মনগরে পুরো পরিষদের ২৫ টি ওয়ার্ডে ব্যাপকভাবে জনসংযোগ কর্মসূচি চলছে। বিগত পাঁচ বছরে ধর্মনগর পুর পরিষদ এলাকায় এক বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কোন উন্নয়নমূলক কর্মসূচি নেই। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য মানুষের মৌলিক, দৈনন্দিন সমস্যাগুলো, বিশেষ করে জল নিষ্কাশনের অবস্থা উন্নত করার জন্য, বেকার যুবকদের হাতে কাজ এই দাবি গুলো নিয়ে তাদের লড়াই বলে জানান অমিতাভ দত্ত। তিনি জানান তাদের দাবি-দাওয়া গুলো চিন্তা ভাবনা করে ব্যাপক অংশের জনগণ তাদের সাথে যুক্ত হচ্ছে এবং সহমত পোষণ করছেন। পাশাপাশি অমিতাভ দত্ত দাবি করেন এবার নিশ্চিত বামফ্রন্টের প্রার্থীদের নিয়েই পুর পরিষদ গঠিত হবে।

