ডেস্ক রিপোর্টার, ১৩ নভেম্বর।।
     পুর ভোটের বাদ্যি বাজতেই জমজমাট প্রচার আগরতলায়।  ২০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রত্না দত্তকে সাথে নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।নিজ বিধানসভার শান্তিপাড়া এলাকার বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী, খোঁজ নেন এলাকার নানা অভাব-অভিযোগ ও সার্বিক পরিস্থিতির। মুখ্যমন্ত্রীর সাথে এদিনের প্রচারে ছিল বিপুল সংখ্যক দলীয় কর্মী ও স্থানীয় নেতৃত্ব।এদিন সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন,রাজ্য সরকারের সার্বিক উন্নয়নমূলক কাজ এবং শহরের মানুষের আস্থার ওপর ভর করে আমরা সম্পূর্ণ আশাবাদী। আসন্ন পুর নিগম নির্বাচনে আগরতলা পুর নিগমের ৫১টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবেন বিজেপি প্রার্থীরা।
এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে উৎসাহ ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।মোটের উপর ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজধানীর প্রতিটি ওয়ার্ডে জমে উঠছে নির্বাচনী লড়াই।
            


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *