ডেস্ক রিপোর্টার, ১৫ নভেম্বর।।
চলতি বছরের ১৩নভেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে গৃহীত হয় মেক্সিকোর আনা এই প্রস্তাব। ভোটাভুটিতে অংশ নিয়েছিল মোট ১৯৩টি দেশ। সেখানে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার পক্ষেই মত দেয় বেশিরভাগ দেশগুলি। ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৩৩টি দেশ। এবং ভোটদানে বিরত থাকে ১৬টি দেশ। রাষ্ট্রসংঘে পেশ হওয়া এই প্রস্তাবে সব রাষ্ট্রকে মৃত্যুদণ্ড কার্যকর করার অপর স্থগিতাদেশ দিতে এবং ধীরে ধীরে এই শাস্তি তুলে দেওয়ার দিকে এগোতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালে যেখাবে গোটা বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ঘটনা বেড়ে গিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রসংঘের এই ভোটাভুটিতে ভারতের সঙ্গে একই সারিতে দাঁড়িয়েছে বিশ্বের একাধিক শক্তিধর রাষ্ট্র। বিরোধিতাকারী ৩৩টি দেশের তালিকায় আমেরিকা, চিন, জাপান ও পাকিস্তানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশও রয়েছে।
প্রসঙ্গত, মানবাধিকার সংগঠনগুলির তরফে দীর্ঘদিন ধরেই মৃত্যুদণ্ড রদ বা সাময়িক স্থগিত রাখার দাবি তোলা হচ্ছে। সেই মর্মেই রাষ্ট্রসংঘে এই প্রস্তাবটি আনা হয়েছিল। ১৩৩টি দেশ এই মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, নিজস্ব আইন ও সার্বভৌম বিচারব্যবস্থার অবস্থানে অনড় থেকে এর বিপক্ষে ভোট দেয় ভারত-সহ ৩৩টি দেশ।

