স্পোর্টস ডেস্ক, ১৮ নভেম্বর।।
      পরাজয়ের হ্যাটট্রিক করলো ত্রিপুরা।টানা ৩ ম্যাচে পরাজিত হয়ে মুখ থুবড়ে পড়লো রাজ্য দল। সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। চন্ডিগড় নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয়েছে ৭ উইকেটে। ত্রিপুরার গড়া ১২২ রানের জবাবে মধ্য প্রদেশ ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ২০ নভেম্বর ত্রিপুরা চতুর্থ ম্যাচ খেলবে কেরালার বিরুদ্ধে।এদিন দুপুরে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ত্রিপুরা। তিন নম্বরে ব্যাট করতে নামা শ্রীদাম পাল এবং চার নম্বরে ব্যাট করতে নামা মন্দীপ সিং যদি কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে ত্রিপুরার স্কোর লজ্জাজনক হত। ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে। রাজ্য দলের পক্ষে মন্দীপ সিং ৩৪ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ এবং শ্রীদাম ২৬ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। মধ্যপ্রদেশের পক্ষে কুমার কার্তিকেয়া ১৭ রানে তিনটি এবং ত্রিপুরেশ সিং ১৫ রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারানোর পর উত্তরপ্রদেশের হয়ে রুখে দাঁড়ান অঙ্কুশ শর্মা এবং শিবম কুমার। এই দুজন কড়া প্রতিরোধ গড়ে তুলেন। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে মধ্য প্রদেশ। দলের পক্ষে শিবাঙ্গ কুমার ৩৪ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অঙ্কুশ ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন। ত্রিপুরার পক্ষে সৌরভ দাস ২ টি উইকেট দখল করেন।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *