খোয়াই ডেস্ক, ২১ নভেম্বর।।
         পুর ভোটের আবহে  প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার সকালে  খোয়াই শহরের নিপেন চক্রবর্তী চৌমুহনী এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ।
   জানা গেছে, আটককৃতদের নাম মিঠুন সরকার এবং চয়ন ভৌমিক। তাঁদের নিবাস বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার অন্তর্গত কালিয়াজুরি এলাকায়।
গোপন খবরের ভিত্তিতে পুলিশের এই আকস্মিক অভিযানে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই দুই বাংলাদেশি নাগরিক ঠিক কী উদ্দেশ্যে খোয়াই শহরে এসেছিলেন এবং কোন পথে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছেন, তা নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।তবে  ধৃতরা স্বীকার করেছে কাজের সন্ধানে সীমান্ত পাড়ি দিয়েছে।
     তবে আটককৃতদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট-ভিসা ছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় নি এই খবর লেখার সময় পর্যন্ত।সে যাই হোক না কেন, প্রশ্ন উঠছে সীমান্তে বিএসএফের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও এই দুই সন্দেহভাজন বাংলাদেশী কাটা তারের বেড়া অতিক্রম করল কি ভাবে।অন্যদিকে রাজ্যে বর্তমানে পুর ভোটের আবহ,এরই মাঝে বিএসএফ সহ গোয়েন্দা পুলিশের চোখে ধুলো দিয়ে এই দুই সন্দেহভাজন বাংলাদেশী একেবারে খোয়াই জেলা সদরের প্রাণ কেন্দ্রে এসে হাজির হল,তাতে প্রমাদ গুনছেন সচেতন মহল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *