স্পোর্টস ডেস্ক,২১ নভেম্বর।।
     ঘরের মাঠে টানা পরাজয় ত্রিপুরার। বিএন মল্লিক জাতীয় পুলিশ ফুটবলে। পুরুষ এবং মহিলা পুরুষ বিভাগে ত্রিপুরা পরাজয়ের হ্যাটট্রিক করল। শনিবার তুলা বাগান মাঠে গোয়ার বিরুদ্ধে বালক বিভাগে ত্রিপুরা ৪-০ গোলে এবং বালিকা বিভাগে সিআরপিএফ এর বিরুদ্ধে ৪-০ গোলে পরাজিত হয়েছে। প্রথম দুই ম্যাচে তুলনায় এ দিন অনেকটা ভালো খেলেছেন ত্রিপুরার ফুটবলাররা। রবিবার গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে ত্রিপুরা। বালক বিভাগের ত্রিপুরা খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে এবং বালিকা বিভাগের ত্রিপুরা খেলবে এসএসবির বিরুদ্ধে। ঘরের মাঠে এমন লজ্জাজনক পারফরমেন্স শেষ কোন বছর হয়েছিল ত্রিপুরার তা জানা নেই উদ্যোক্তা সংস্থার। ত্রিপুরা পুলিশের ফুটবলারদের পারফরমেন্সে হতাশ রাজ্যের ফুটবলপ্রেমীরা। সকলেই আশা করেছিলেন ঘরের মাঠে প্রতিপক্ষ দলগুলোকে করা চ্যালেঞ্জ ছুড়ে দেবে রাজ্যের ফুটবলাররা। কার্যতো অ্যাপ ছিটে ফোটাও লক্ষ্য করা যায়নি।শনিবার পুরুষ বিভাগের প্রথম ম্যাচে আসাম রাইফেলস ৪-০ গোলে দিল্লী পুলিশকে পরাজিত করে। আসাম রাইফেলস এর পক্ষে মনি সানা সিং, জগন্নাথ ওরান, ধনমনি সিং এবং হোকিপ গোল করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *