ধর্মনগর ডেস্ক, ২১ নভেম্বর।।
ধর্মনগরে দিননাথ নারায়নী বিদ্যামন্দির ময়দানে অনুষ্ঠিত হলো বামফ্রন্টের নির্বাচনী জনসভা। শনিবার ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের এবং ত্রিপুরা পিপুলস পার্টির প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাছাড়া নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত ছিলেন আরএসপির মহকুমা সম্পাদক সফদর উদ্দিন, ত্রিপুরা পিপুলস পার্টি রাজ্য কমিটির সম্পাদক প্রবীণ সিংহ, সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, নারী নেত্রী তথা প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ। নির্বাচনী জনসভার সভাপতি তো করেন জাতীয় পুরস্কার প্রাপক অবসরপ্রাপ্ত শিক্ষক গৌড় গোপাল ব্যানার্জি। প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সিপিআইএম নেতা – কর্মীরা জড়ো হয়েছিলেন জনসভায়।
এই নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ” গোটা রাজ্যে অরাজকতা শুরু করেছে শাসক দল বিজেপি। ভোটের মুখে বাম কর্মী – সমর্থকদের হুমকি হুজ্জুতি দিচ্ছে বিজেপির দুষ্কৃতীরা।। এক ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে। যেন ভোটারারা ভোট কেন্দ্রে না যায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য।”
ভারতের জনসভায় উপস্থিত অন্যান্য নেতা নেত্রীরা ও তাদের ভাষণে তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্র ও রাজ্যের শাসকদল বিজেপিকে। তারা রাজ্যের ত্রিপল ইঞ্জিন সরকারের তীব্র সমালোচনা করেন।

