গন্ডাছড়া ডেস্ক,২৭ নভেম্বর।।

গন্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর ব্লকের অধীন লক্ষ্মীপুর এডিসি ভিলেজে রেগা (MGNREGA) প্রকল্পের কাজ বণ্টনকে কেন্দ্র করে বৈষম্যের অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে।

অভিযোগ, তিপ্রামথা দলের কর্মী-সমর্থকদের বেছে বেছে রেগার কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে আজ সকাল ১১টা নাগাদ ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধরা। তাঁরা ডুম্বুর নগর ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, পঞ্চায়েত সেক্রেটারি ও জিআরএস (GRS)-এর পক্ষ থেকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে রেগার কাজ বণ্টন করা হচ্ছে। এর ফলে অনেক যোগ্য শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে তাঁদের দাবি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট ব্লক প্রশাসন এই অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে এবং বঞ্চিত শ্রমিকরা কবে ন্যায্য কাজের সুযোগ পান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *