তেলিয়ামুড়া ডেস্ক, ২৭ নভেম্বর।।

সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আজ সকাল ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে তেলিয়ামুড়া পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে।সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পুরুষ, মহিলা থেকে শুরু করে প্রবীণ ভোটাররা সকাল সকাল লাইনে দাঁড়িয়ে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। ভোটারদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা বা অশান্তির খবর সামনে আসেনি। নির্বিঘ্নেই হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েসম্পন্ন হয়েছে ভোট। প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে সি.এ.পি.এফ, টি.এস.আর এবং পুলিশ।প্রশাসনের তরফে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সকাল থেকে তেলিয়ামুড়া পুরো পরিষদের ১১ টি ওয়ার্ডের ১৮ টি ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র গুলিতে ভোটারদের লাইন দীর্ঘ হতে দেখা যায়।তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনে প্রায় ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানান মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *