খোয়াই ডেস্ক,২৭ নভেম্বর।।
ন্যাক্কার জনক ঘটনা। খোয়াইয়ে ১১ নম্বর পোলিং বুথ থেকে বের করে দেওয়া হলো নির্দল প্রার্থী তথা পোলিং এজেন্ট উত্তম ঘোষকে। প্রিসাইডিং অফিসারের অভিযোগ উশৃঙ্খল আচরনের জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। পোলিং এজেন্টের দাবি, তাকে অনৈতিকভাবে বের করে দেওয়া হয়েছে।
উত্তম ঘোষের দাবি, “বিজেপি হেরে যাবে। এই ভয়ে বিজেপির লোকজন বাইরে দাঁড়িয়ে প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দেয় আমাকে বের করে দেওয়ার জন্য।”তিনি বলেন,এটা বিজেপির জন্য লজ্জা। ভোটের নামে খোয়াইয়ে প্রহসন করেছে বিজেপি।





