ডেস্ক রিপোর্টার, ২৭ নভেম্বর।।
গুজরাটের ভাদোদরায় ভারতীয় বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থানে সশস্ত্র হামলা চালানোর ষড়যন্ত্রে শামিল থাকার অভিযোগে গ্রেফতার আসামের করিমগঞ্জের এক যুবক। তার নাম মোহাম্মদ সাহারুল ইসলাম কবিরুদ্দিন(২২)। তাকে গ্রেফতার করেছে গুজরাট সন্ত্রাস দমন স্কোয়াড (এটিএস)।পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ (Jaish-e-Mohammed – JeM)-র সঙ্গে ষড়যন্ত্রে শামিল। কবিরুদ্দিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে রাইফেল, তাজা কার্তুজ সহ নানান নথিপত্র। এই ঘটনা প্রকাশ্যে আসায় উদ্বেগ বাড়ছে ত্রিপুরা সহ গোটা উত্তর – পূর্বাঞ্চলের।

পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ- ই – মোহাম্মদ সু-পরিকল্পিত ভাবে দেশের যুবকদের ব্যবহার করে দেশের মধ্যেই হামলার ছক কষছে।আসামের করিমগঞ্জের যুবক মোহাম্মদ সাহারুল ইসলাম কবিরুদ্দিনের গ্রেফতারের ঘটনায় গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য দিয়েছে এক অশনি সংকেত। ধৃত যুবক জইশ- ই – মোহাম্মদ গোপন ডেরা থেকে প্রশিক্ষণও নিয়ে এসেছে। এই ঘটনায় চোখ ছানাবড়া হয়ে যায় দেশের ঝানু গোয়েন্দাদের। তাহলে প্রশ্ন উঠছে, উত্তর – পূর্বাঞ্চলে পাক জঙ্গি সংগঠন জইশ- ই – মোহাম্মদ তাদের শিকড় কতটা গভীরে প্রোথিত করেছে?





