ডেস্ক রিপোর্টার,৮অক্টোবর।।
                শারদ উৎসব সাঙ্গ হতেই শুরু হয়ে গেলো নির্বাচনী তৎপরতা।২৩- র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১৬ সদস্যের নির্বাচন পরিচালন কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি। কমিটির নেতৃত্বে থাকবেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
         কমিটিতে একজন বিশেষ সদস্য এবং ৩ জন বিশেষ আমন্ত্রিত সদস্য রয়েছেন। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন  প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, রাজ্য সভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী  প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতি ত্রিপুরা, মন্ত্রীদ্বয় রতনলাল নাথ, ভগবান চন্দ্র দাস, সংগঠন সাধারণ সম্পাদক ফনীন্দ্র নাথ শর্মা,  প্রদেশ বিজেপির তিন সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, পাপিয়া দত্ত ও কিশোর বর্মন। বিশেষ সদস্য হিসেবে রয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা। বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন রাষ্ট্রীয় প্রবক্তা সম্বিত পাত্রা, রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এবং প্রদেশ প্রভারী, সাংসদ ডা: মহেশ শর্মা। এক প্রেস বিবৃতিতে এখবর নিশ্চিত করেছেন প্রদেশ বিজেপির প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *