ডেস্ক রিপোর্টার,৩০জানুয়ারি।।
                অবশেষে শেষ রক্ষা হলো না। বাম – কংগ্রেস জোটে ধাক্কা লাগলো ধর্মনগরে। সিপিআইএমের পক্ষ থেকে দেওয়া হলো প্রার্থী।নাম অভিজিৎ দে। সোমবার তিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন।জানিয়েছেন প্রার্থী নিজেই। কংগ্রেসও এই আসনে প্রার্থী দিয়েছে প্রাক্তন বাম নেতা তথা বর্তমান কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য্যকে।এর ফলে এই কেন্দ্রে পিছিয়ে গেলো কংগ্রেস। মূল লড়াই হবে বিজেপি ও সিপিআইএম প্রার্থীর মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *