আগরতলা,৩০জানুয়ারি।।
          গত ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় স্বাস্থ্য মিশন (এন.এইচ.এম ) আয়োজিত এক অনুষ্ঠানে খেজুরবাগান স্থিত “দ্য হোপ”- হাসপাতালকে আয়ুস্থান ভারতের আওতায় প্রাইভেট হাসপাতাল ক্যাটাগরীতে প্রথম পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে । “দ্য হোপ”- এর পথ চলা শুরু হয়েছিল ২০২২-র মে মাসে। এবং আয়ুস্থান ভারতের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সেপ্টেম্বর ২০২২ থেকে। এই ৫ মাসে এই হাসপাতাল ত্রিপুরায় প্রচুর সংখ্যক রোগীর অত্যধুনিক পদ্ধতিতে বিনা ইনজেকসনে চোখের ফেকো বা ছানি অপারেশন করে তাদের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। তাছাড়া ও বহু সংখ্যক ক্যান্সার রোগীদের অত্যাধুনিক কেমোথেরাপি পরিষেবা প্রদান করেছে । এই ধরনের অত্যাধুনিক পরিষেবা রাজ্য বাসীর জন্য অত্যন্ত ফলপ্রসু । চোখের ও ক্যান্সার চিকিৎসায় “দ্য হোপ”- ত্রিপুরায় এক বিশেষ স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে এবং জাতীয় স্বাস্থ্য মিশন এইধরনের স্বীকৃতি প্রদানে চোখের ও ক্যান্সার চিকিৎসায় “দ্য হোপ”- কে আরো অনুপ্রানিত করবে বলে কর্তৃপক্ষের বিশ্বাস। এক প্রেস বিজ্ঞপ্তিতে দ্য হোপ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *