ডেস্ক রিপোর্টার,৩১জানুয়ারি।।
               আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবে রাজনৈতিক দল আমরা বাঙালি। তারা রাজ্যের ২৬টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। মঙ্গলবার রাজধানীর কলেজ রোডে আমরা বাঙালির সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা বলেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল।
               আমরা বাঙালীর রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল জানিয়েছেন, মোহনপুর, বামুটিয়া,আগরতলা রামনগর, টাউন বড়দোয়ালী, বনমালীপুর, প্রতাপগড় বাধারঘাট, সূর্যমনি নগর, নলছড়, খোয়াই, আশারাম বাড়ি, কল্যাণপুর -প্রমোদনগর ,তেলিয়ামুড়া বিলোনিয়া, কমলপুর, সুরমা, আমবাসা ,করমছড়া, পাপিয়াছড়া, ফটিকরায়, কদমতলা- কুর্তি, ধর্মনগর পানিসাগর ও কাঞ্চনপুর এই কেন্দ্রগুলিতে তারা প্রার্থী দিয়েছে।
               আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ  রুদ্র পালের কথায়, আসন্ন বিধানসভা নির্বাচনে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে শক্ত লড়াই দেবে   আমরা বাঙালি।ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিধানসভা ক্ষেত্রগুলিতে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। মূলত বাঙালিদের সুরক্ষা সংক্রান্ত বিষয় ও উন্নয়নের ইসু নিয়ে  নির্বাচনে লড়াই করবে আমরা বাঙালি। এবির রাজ্য সচিব জানিয়েছেন, একসময় তাদের সংগঠন অনেক বেশি শক্তিশালী ছিল। ছিলো তাদের বিধায়ক। কিন্তু কালের বিবর্তনে কমিউনিস্ট শাসনে আমরা বাঙালিকে দুর্বল করে দেওয়া হয়েছিলো। এই মুহূর্তে আমরা বাঙালি ফের মাথা তুলে দাঁড়িয়েছে। এবং ২৬টি বিধানসভা কেন্দ্রে ভালো ভোট সংগ্রহ করতে পারবে বলেও মন্তব্য করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *