তেলিয়ামুড়া ডেস্ক, ১লা ফেব্রুয়ারি।
                  নির্বাচনের প্রাক্কালে চাঁদা সংগ্রহ করতে গেলে সিপিআইএমের দুই কর্মীকে আটক করে বিজেপির কর্মীরা।তাদের অভিযোগ ভোটের মুখে জুলুম করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে বাম কর্মীরা। ঘটনা তেলিয়ামুড়া নেতাজি নগরে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সেক্টর অফিসার
প্রনয় দেববর্মা। কিন্তু তিনি বাম কর্মীদের কিছু না বলে চলে যায়।  চাঁদা দাতাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রণয় প্রণয় দেববর্মা, বাম কর্মীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেননি বলে দাবি করেছে পুলিশ।
        মঙ্গলবার তেলিয়ামুড়ার নেতাজি নগর এলাকার কয়েকটি বাড়িতে চাঁদা সংগ্রহ করতে আসো স্থানীয় বাম কর্মীরা।তাদের হাতে নির্বাচনী তহবিল সংগ্রহ সংক্রান্ত চাঁদার রশিদ ছিলো। বাম কর্মীরা এলাকায় প্রবেশ করতেই স্থানীয় শাসক দলীয় কর্মীরা কোমর বেঁধে মাঠে নামে। এরা বাম কর্মীদের ঘেরাও করে আটক করে ।সঙ্গে সঙ্গে খবর দেওয় হয় সেক্টর অফিসার প্রণয় দেববর্মাকে। অভিযোগ পেয়ে  তিনিও ছুটে আসেন।কিন্তু বাম কর্মীরা যে জোর জুলুম করে চাঁদা আদায় করছে,তাদের  বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। যারা এই চাঁদা দিয়েছে তারা সদিচ্ছাতেই  দিয়েছে। এই কারণেই বাম কর্মীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সেক্টর অফিসারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *