ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
        উত্তর প্রদেশের লখনউর বিখ্যাত মেদান্তা হাসপাতাল ও কার্ডিয়াক বিভাগের  ডিরেক্টরের হাত ধরে সম্প্রতি কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারির ওপিডি ক্লিনিকের শুভারম্ভ হলো  আগরতলার  পোষ্ট অফিস চৌমুহনীস্থিত মেডিস্ক্যান ডায়াগনস্টিকে।  হাসপাতাল সম্পর্কে রাজ্যের মানুষকে অবগত করতে গিয়ে জানান,১২.৮৫ একর জমির উপর এক হাজার বেড,২৬টি শাখা,৩৫০টি ক্রিটিক্যাল কেয়ার বেড এবং ৩৭ টি অপারেশন থিয়েটার নিয়ে ক্রমাগত টানা ৪ বৎসর ধরে উন্নত পরিষেবার জন্য  “বেস্ট কর্পোরেট হসপিটাল ” পুরস্কারে  ভূষিত হয়েছে।এখানকার বিশেষ  করোনারী আর্টারি বাইপাস সার্জারি প্যাকেজ শুরু ২.৫ লক্ষ টাকা থেকে। যা কিনা সেভেন স্টার ক্যাটাগরি ভুক্ত।আগরতলা থেকে যাতায়ত থাকা খাওয়া খরচ  বেশি হওয়ার কারণে বিশেষ বিশেষ কার্ডিয়াক প্যাকেজের উপর ছাড় দেওয়ারও ব্যবস্থা করেছে  হাসপাতাল কর্তৃপক্ষ।
    এই হাসপতালে  বড় ও শিশুদের জন্য বিশেষ পরিষেবাগুলি হচ্ছে যথাক্রমে বিমা(BIMA)বাইপাসসার্জারি,হাইরিস্ক বাইপাস সার্জারি,পেডিয়াট্রিক সার্জারি, ভালভরিপেয়ার ও রিপ্লেসমেন্ট,থোরাসিক সার্জারি ও ভাস্কুলার সার্জারি। ত্রিপুরাবাসীকে সংস্থার ডিরেক্টর  আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। হাসপতালে  উপলব্ধ বিভিন্ন পরিষেবাগুলো গ্রহণ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *