ডেস্ক রিপোর্টার,২ফেব্রুয়ারি।।
                   ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য সফর দিয়ে আনুষ্ঠানিকভাবে বেজে উঠবে ২৩ এর ভোট যুদ্ধের বিউগল। শুক্রবার রাজ্যে আসছেন জেপি নাড্ডা। তিনি সভা করবেন অমরপুরের চন্ডীবাড়ি মাঠে। জেপি নাড্ডার সভাস্থল পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। বৃহস্পতিবার তিনি ছুটে যান অমরপুর চন্ডীবাড়ি মাঠে। সঙ্গে ছিলেন সফর সঙ্গী প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ও রাজ্যে যুব মোর্চার সভাপতি নবাদল বনিক। এদিন মুখ্যমন্ত্রী জেপি  নাড্ডার সভাস্থলের কাজকর্ম খতিয়ে দেখেন। এবং খোঁজ নেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে।
           অমরপুর এর সভাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান কুমারঘাটে।
  সেখানের স্থানীয় ডব্লিউ.ডি মাঠে আয়োজিত  ‘বিজয় সংকল্প’ সমাবেশেও উপস্থিত থাকবেন জেপি নাড্ডা। এদিন মুখ্যমন্ত্রী কুমারঘাট এর পিডব্লিউডি মাঠের সভস্থলের কাজ কর্মও খতিয়ে দেখেন।
     মুখ্যমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,”দিশাহীন রাজনীতিকে ত্রিপুরার মাটি থেকে চিরবিদায়ের লক্ষ্যে তথা পুনরায় মা ত্রিপুরাসুন্দরীর পূন্যভুমিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার গঠনের লক্ষ্যে সর্বভারতীয় সভাপতি  জে.পি নাড্ডা রাজ্যে আসছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *