ডেস্ক রিপোর্টার,১৩ সেপ্টেম্বর।।
শহরের বনকুমারী অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকার মূল সড়ক থেকে মহিলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ছিনতাইবাজকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। আটক করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটর সাইকেল। রবিবার ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে থানায় চলছে ধৃত যুবকের জিজ্ঞাসাবাদ। পুলিশ জানিয়েছে, এদিনই তাকে তোলা হবে আদালতে। বিচারকের কাছে জানানো হবে রিমান্ডের আবেদন।( আসছে বিস্তারিত…)

