স্পোর্টস ডেস্ক,১৫ সেপ্টেম্বর।।
      ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন ফুটবল লিগের মঙ্গলবারের ম্যাচে ওয়াক ওভার পেয়ে যায় এগিয়ে চলো সংঘ। এদিন উমাকান্ত মাঠে এগিয়ে চলো ও রামকৃষ্ণ ক্লাবের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। নির্ধারিত সময়ে ম্যাচ খেলতে মাঠে আসে এগিয়ে চলোর ফুটবলাররা। কিন্তু মাঠে আসে নি রামকৃষ্ণ ক্লাবের টিম।
    নিয়ম অনুযায়ী, ম্যাচ রেফারি ১৫ মিনিট অপেক্ষা করে এগিয়ে চলোকে ওয়াক ওভার দিয়ে দেন। স্বাভাবিক ভাবেই ম্যাচ না খেলে পুরো পয়েন্ট ঝুলিতে তুলে নেয় এগিয়ে চলো সংঘ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কমিটির সম্পাদক তপন সাহা জানিয়েছেন, কয়েকদিন আগে রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে টিএফএ’কে একটি চিঠি দেয়। চিঠিতে রামকৃষ্ণ ক্লাব দাবি করে তাদের বেশ কয়েকজন ফুটবলার অসুস্থ। তাই এগিয়ে চলো ক্লাবের বিরুদ্ধে থাকা ম্যাচটি পিছিয়ে দিতে। টিএফএ কর্তৃপক্ষ জানিয়ে দেয় এটা সম্ভব নয়।
             টিএফএ’ র কর্ম কর্তা তপন সাহার বক্তব্য থেকে স্পষ্ট ফুটবলার অসুস্থ থাকার কারণ দেখিয়েই মাঠে গর হাজির ছিলো রামকৃষ্ণ ক্লাব। স্বাভাবিক ভাবেই রেফারি এগিয়ে চলোকে দিয়েছেন ওয়াক ওভার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *